লেখক :- রশিদুল হক
আজ সারারাত সারাদিন
ওঠে নি সূর্য, আকাশ হয় নি নীল।
মেঘেরা ঝরছে অনবরত অবিরাম
নেয়নি ওরাও বিশ্রাম ।
ক্লান্ত আলোরা জানলায় দেয় উকি
ভেজা ভাবনাগুলো একটু খুঁজে দেখি।
ঘরে বাহিরে জল, বন্যার ভ্রুকুটি
জেগে জেগেই আঁতকে উঠি।
ঘোলা জলেরা বলে আয় আয়
দেখে যা আমায়, আমার ঢেউ ।
আমরা সর্বত্র অসহায়
আমাদের তো নেই কেউ।
তবু চলি আন্দাজে পা টিপে
বুকে নিয়ে পরপর বিপর্যয়।
কেটে যদি যায় এ দিনগুলো
ভরসা যদি আনে কোনো আলো।
তাঁরই পথে আসুক মঙ্গল
হোক সর্ব মানুষের জয়।

একটি মন্তব্য পোস্ট করুন