দেশমাতৃকার বন্দনায়, আগ্রাসী চীনের বিরুদ্ধে শ্লোগান, চিনা দ্রব্য বয়কটের ডাক, বীর শহীদদের উদ্দেশ্যে অমর ধ্বনি, স্বৈরাচারী ও লোভী চিনা প্রেসিডেন্ট শি জিনপিং এর কুশপুত্তলিকা, ত্রিবর্ণরঞ্জিত পতাকা, প্রতিবাদ স্বরূপ কালো পতাকা, ব্যানর- পোস্টার ইত্যাদি সহযোগে সমগ্র নিশিগঞ্জ পরিক্রমা করে, নিশিগঞ্জ পাকাঘরের সামনে এসে কুশপুত্তলিকাটিকে জ্বালিয়ে দেওয়া হয়।
এরপর শহীদ তর্পণে মোমবাতি প্রজ্বলন করে নিরবতা পালন ও স্বদেশী দ্রব্য ব্যবহার চীনা দ্রব্য বয়কট করার প্রতিজ্ঞা করা হয়।
আজ নিশিগঞ্জে একই বিষয়ে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলী জ্ঞাপন ও মৌন মিছিল বের করা হয় তৃণমূল কংগ্রেস ও বিজেপির পক্ষ থেকে।

একটি মন্তব্য পোস্ট করুন