Ingredients
Steps
- Step 1সামান্য লবণ দিয়ে মুরগির মাংস পানির মধ্যে ১৫ মিনিট ভিজিয়ে রাখুন। এবার মাংস ভালোভাবে ধুয়ে কিউব আকারে কেটে নিন।
- Step 2এই মজার খাবারটি তৈরি করতে একটি বড় পাত্রে মুরগির মাংস নিয়ে এর মধ্যে দই দিন। এবার একে একে মরিচ, রসুন ও আদা বাটা দিন। সঙ্গে দিন এলাচ গুঁড়া, গোলমরিচ গুঁড়া ও সামান্য লবণ। এবার মুরগির মাংসের মধ্যে ভালোভাবে উপাদানগুলো মেখে দুই ঘণ্টা রেখে দিন।
- Step 3এবার একটি প্যান চুলার মধ্যে বসিয়ে এর মধ্যে মাখন দিন। খাবারটি স্বাস্থ্যকর করতে চাইলে লো ফ্যাট মাখন ব্যবহার করতে পারেন।
- Step 4মাখন গলতে শুরু করলে এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিন। পেঁয়াজ বাদামি হয়ে এলে মেরিনেট করা মুরগির মাংসগুলো দিয়ে দুই মিনিট রান্না করুন। এবার একটু উল্টে-পাল্টে আরো ১৫ মিনিট রান্না করুন। খাবারটিকে ক্রিমি করতে চাইলে এর মধ্যে খাওয়ার ক্রিম ব্যবহার করতে পারেন। রান্না প্রায় হয়ে এলে কাটা ধনে পাতা ও মরিচ দিয়ে ঢেকে দিন। রুটি বা পরাটার সঙ্গে পরিবেশন করতে পারেন দই-মুরগি।

