Steps
- Step 1
১ কেজি তরল দুধ চুলায় জ্বাল বসিয়ে বলক আসলে ২ চামচ ভিনেগার ও সমপরিমাণ পানি মিশিয়ে দুধে একটু একটু করে দিতে হবে।
- Step 2
ছানা আর পানি আলাদা হয়ে এলে নামিয়ে ছাকনিতে ছেকে পানি দিয়ে ধুয়ে নিতে হবে যেনো গন্ধ না থাকে।
- Step 3
এবার একটা পাতলা কাপড়ে ছানাটা মুড়ে ঝুলিয়ে রাখতে হবে ঘন্টাখানেক।
- Step 4
তারপর একটা প্লেটে ছানাটা ঢেলে নিয়ে আলতো করে মাখাতে হবে।
- Step 5
এবার চারপাশ সমান করে হালুয়ার মতো করে ছুড়ি দিয়ে বরফি আকারে ছানা কেটে নিতে হবে।
- Step 6
এবার একটি পাত্রে ১ ১/২ কাপ চিনি ও সমপরিমাণ পানির সাথে ১ টা এলাচ, এক টুকরো দারচিনি দিয়ে সিরা করতে হবে।
- Step 7
আস্তে আস্তে সিরায় ছানার টুকরো গুলো দিয়ে দিতে হবে।
- Step 8
তারপর আস্তে আস্তে ছানাগুলো নাড়তে হবে। সিরা শুকিয়ে এলে একটা প্লেটে ঢেলে নিবেন। ফ্রিজে ১ ঘন্টা রাখলেই ছানা শক্ত হয়ে যাবে এবং উপড়ে চিনির আস্তরণ পড়বে।
বিস্তারিত জানতে ক্লিক করুন


একটি মন্তব্য পোস্ট করুন