শেষ দিনে মনোনয়নপত্র জমা দেবেন কোচবিহার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। আজ তিনি প্রথমে মদনমোহন মন্দিরে এসে পূজা দিয়ে ঠাকুর পঞ্চানন বর্মার মূর্তিতে মাল্যদান করে জেলা শাসকের দফতরে যাবেন বলে জানা গিয়েছে। সেখানে মনোনয়নপত্র জমা দেবেন তিনি।নিশিগঞ্জ: কোচবিহারে এবার মূল লড়াই তৃণমূল প্রার্থী পরেশ অধিকারী, বামফ্রন্ট মনোনীত ফরোয়ার্ড ব্লক প্রার্থী গোবিন্দ রায়, কোচবিহারে বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক ও কংগ্রেস প্রার্থী প্রিয়া রায় চৌধুরীর মধ্যে৷ তেমনই অপর লোকসভা কেন্দ্র অর্থাৎ আলিপুরদুয়ারে তৃণমূল প্রার্থী দশরথ তিরকে, বাম মননীত আরএসপি প্রার্থী মিলি ওঁরাও, বিজেপি প্রার্থী জন বার্লা ও কংগ্রেস প্রার্থী মোহনলাল বসুমাতার মধ্যে মূল লড়াই হতে চলেছে৷

একটি মন্তব্য পোস্ট করুন